মিশরে নৌকা ডুবি, ২৯ অভিবাসীর মৃত্যু


মিশরের কাফর আল-শেখ উপকূলে কয়েকশ’ অভিবাসী নিয়ে নৌকা ডুবির ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দেড় শতাধিক।
বুধবার রাজধানী কায়রোর ১৪০ কিলোমিটার উত্তরে এ দর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানায়, নৌকাটির কয়েকশ’ অভিবাসীর অধিকাংশই ছিল মিশরীয়, সিরীয় এবং আফ্রিকান। বাকিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কোন দেশের উদ্দেশে নৌকাটি ছেড়ে যাচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিরাপত্তা সূত্র জানিয়েছে, এটি ইতালির উদ্দেশে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে বাঁচতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে এ বছরের জুন নাগাদ ২৮০০ জন মারা গেছেন। গত বছরের একই সময় এই সংখ্যা ছিল ১৮৩৮ জন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













