মিশরে বন্দুকধারীদের হামলায় ৪ পুলিশ নিহত
মিশরের রাজধানী কায়রোর নিকটবর্তী পর্যটন এলাকা গিজায় শনিবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় চার পুলিশ নিহত হয়েছে। দেশটির স্বারষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মুখোশধারী দুর্বৃত্তরা গিজা ও সাকারা পিরামিডের কাছে অতর্কিতে হামলা চালালে চার পুলিশ সদস্য নিহত হয়।
তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।
পুলিশ ও সেনাবাহিনীর একটি সূত্র জানায়, ২০১৩ সালে প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর সিনাই উপদ্বীপে বেশ কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছে। এর আগে কয়েকটি হামলার দায় স্বীকার করেছিল ইসলামি স্টেট (আইএস)।
সূত্রটি আরো জানায়, পুলিশ ও সরকারি বিভিন্ন ভবন সন্ত্রাসীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
তথ্যসূত্র : আল জাজিরা অনলাইন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













