মিশরে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় নিহত ২৫


মিশরে ঈদের ছুটির ব্যস্ত সময়ে বুধবার কায়রোর দক্ষিণে একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ২২ জন নিহত এবং অপর এক পৃথক ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে তিনজনের প্রাণহানি ঘটেছে।
মিশরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়েদি আল-গোদদে বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বাসের যাত্রীর সংখ্যা জানা যায়নি।
এদিকে, পুলিশ ও হাসপাতাল কর্মকর্তারা জানান, ৬০ জন যাত্রী নিয়ে কায়রো থেকে আসওয়ানের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি ট্রেন কায়রোর দক্ষিণে লাইনচ্যুত হয়।
কর্মকর্তারা জানান, আল-আয়াত গ্রামের কাছে তিনটি বগি উল্টে যায়। এ ঘটনায় অপর ১৫ যাত্রী আহত হয়েছেন। খবর-বাসস।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













