মিসরে বাস ও ট্রেন দুর্ঘটনায় নিহত ২৭


মিসরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুটি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেদি এল গেদিদে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে অন্ততপক্ষে ২২ জনের মৃত্যু হয় বলে জানিয়েছে
একইদিন কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় শহর আসোয়ান যাওয়ার সময় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে আরো পাঁচজন মারা যান বলে জানিয়েছে পুলিশ ও চিকিৎসা কর্মকর্তারা।
প্রতিবেদনে বলা হয়, ট্রেনটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। তবে বাসটিতে কতোজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।লাইনের মধ্যে একটি সমস্যা চিহ্নিত করে ট্রেন চালক ব্রেক কষলেও শেষ রক্ষা হয়নি। তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায় বলে জানিয়েছেন কর্মকর্তারা। আল আয়াত গ্রামের কাছে ঘটা এ দুর্ঘটনায় আরো ২৭ জন আহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













