বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিয়ানমারের রাখাইন প্রদেশে সংঘাতে নিহত ৩৯

মিয়ানমারের রাখাইন প্রদেশে নিরাপত্তা বাহিনীর সাথে স্থানীয়দের সংঘাতে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। গত রবিবার থেকে শুরু হওয়া এই সহিংসতায় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সদস্য এবং হামলাকারীদের ২৬ জন প্রাণ হারায়। বাংলাদেশ সীমান্তবর্তী মুসলিম অধ্যুষিত এলাকাটিতে পুলিশের ওপর হামলার এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষ পরে বড় আকার নেয়। যদিও হামলার জন্য দায়িদের বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি কর্তৃপক্ষ তবে রবিবারের হামলার ঘটনায় সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার করা হয়েছে।

রাষ্ট্রীয় মাধ্যমের খবরে বলা হয়, অস্ত্রধারী লোকজন সীমান্ত পুলিশের বেশ কয়েকটি চৌকিতে এই হামলা চালায়। এরা দেশটিতে দীর্ঘদিন ধরে নিপীড়িত রোহিঙ্গা গোষ্ঠীর সদস্য বলে মনে করা হচ্ছে। এই সহিংসতার ঘটনার পর সরকারি বাহিনীর অবস্থানের বিষয়ে আজ স্থানীয় সংবাদপত্রে দেশটির নেত্রী অং সাং সু চি বলেছেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে।

মংগদু এলাকায় তাদের হামলায় ৯ জন পুলিশ নিহত হয়। এরপর পিস্তল, ছুরি, চাকু হাতে প্রায় তিন শ স্থানীয় বাসিন্দার সাথে সংঘাতে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে রাখাইন প্রদেশে গত কয়েক দিন ধরে সংঘাত চলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প