মিয়ানমারে আকাশ থেকে পড়েছে রহস্যজনক বস্তু


মিয়ানমারের উত্তরাঞ্চলে একটি রত্নখনি এলাকায় আকাশ থেকে রহস্যজনক ধাতব সিলিন্ডার পড়েছে।
রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের খবরে শুক্রবার একথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার কাচিন রাজ্যের পাকান্ত শহরতলিতে একটি রত্নখনির মালিকানাধীন সম্পত্তির ওপর একটি বৃহৎ ব্যারেল আকৃতির বস্তু এসে পড়ে। এটির দৈর্ঘ্য ৪ দশমিক ৫ মিটার (১৫ ফুট) এবং ব্যাস এক মিটারের বেশি।
খবরে আরো বলা হয়, চীনা ভাষা লেখা অপর একটি ছোট ধাতব বস্তু একই সময় পার্শ্ববর্তী একটি গ্রামের এক বাড়ির ছাদে পড়ে। এতে ছাদটি ফুটো হয়ে যায়। তবে এতে কেউ আহত হয়নি।
গ্লোবাল নিউ লাইট জানায়, ধাতব বস্তুটি উপগ্রহ, বিমান বা ক্ষেপণাস্ত্রের অংশ বলে ধারণা করা হচ্ছে। তবে আসলেই এটা কোথা থেকে পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













