শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবি হেফাজতের

মিয়ানমারে মুসলমানদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে যথাযথ পদক্ষেপ নিতে বাংলাদেশ ও মিয়ানমার সরকারের প্রতি দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এই দাবি মেনে নেওয়া না হলে চট্টগ্রাম থেকে মিয়ানমারের আরাকান অভিমুখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তিরও দাবি জানিয়েছেন সংগঠনটির নেতারা।

আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী।

নিজের বক্তব্যে জুনাইদ বাবুনগরী মিয়ানমারে আরাকানি মুসলমানদের ওপর নৃশংস মানবতাবিরোধী অপরাধে পুরো বিশ্বের নীরবতার প্রতিবাদ জানান। তিনি বলেন, সেখানে মুসলিম জাতিসত্তাকে নির্মূল করে দিতে পরিকল্পিত অভিযান চলছে। এ অবস্থায় প্রতিবেশী বাংলাদেশকে সংকট নিরসনে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। যেসব রোহিঙ্গা মুসলমান কোনো উপায় না পেয়ে দেশত্যাগে বাধ্য হচ্ছে তাদের আশ্রয় দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।

এ সময় আরাকানি মুসলমানদের পক্ষে জনমত গড়ে তুলতে আগামী ১৮ ও ২৫ নভেম্বর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহি এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী