শনিবার, অক্টোবর ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন

মিয়ানমারে নিরীহ মুসলিমদের নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আগামী ৫ ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই দাবিতে মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে ইসলামী শ্রমিক আন্দোলন।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম আগামী ৫ ডিসেম্বর ঢাকাস্থ মিয়ানমার দূতাবাস ঘেরাও কর্মসূচি সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘পার্শ্ববর্তী দেশ মিয়ানমার নিরীহ মানুষ, নারী, পুরুষ, শিশুকে গণহত্যা করে বিশ্বের ১৬০ কোটি মুসলমানের হৃদয়ে চরম আঘাত করেছে। কি অপরাধ তাদের, কেন মিয়ানমার পৈশাচিকভাবে এই হত্যাযজ্ঞে মেতে উঠেছে।’

নিরীহ মানুষ হত্যার দায়ে অং সন সু চিকে ‘অশান্তি কন্যা’ আখ্যা দিয়ে তার কাছ থেকে নোবেল ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন চরমোনাই পীর। তিনি বলেছেন, ‘মিয়ানমারের অং সন সু চি কি এটা দেখছেন না? নাকি দেখেও না দেখার ভান করছেন? সু চি কি তার অতীত ইতিহাস ভুলে গেছেন? তিনি কেন শান্তি পুরস্কার পেয়েছিলেন? মুসলিম গণহত্যা বন্ধে ৯২ ভাগ মুসলমানের বাংলাদেশ সরকারকে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে মিয়ানমার, জাতিসংঘকে চাপ প্রয়োগ করতে হবে। মিয়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা নিরীহ, নিরাপরাধ মুসলমান শিশু, নারী ও পুরুষকে নির্মমভাবে হত্যাযজ্ঞে মেতে উঠেছে। মুসলমানরা একবার জেগে উঠলে সন্ত্রাসী বৌদ্ধরা বাংলাদেশসহ বিশ্ব থেকে বিতাড়িত হবে।’

নাসিক নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থী চূড়ান্ত

নারায়ণগঞ্জে সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন পেয়েছেন মহানগর সভাপতি মুফতী মাসুম বিল্লাহ। সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির সভায় মুফতী মাসুম বিল্লাহকে দলের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহ-প্রচার সম্পাদক মাওলানা নেছার উদ্দিন ও মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ