‘মীর কাসেমের ফাঁসিতে জাতির ঐতিহাসিক দায় পূরণ’


যুদ্ধারপরাধী মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের মধ্য দিয়ে জাতির ঐতিহাসিক দায় পূরণ হয়েছে বলে মনে করছে সেক্টর কমান্ডার্স ফোরাম।
শনিবার মীর কাসেমের ফাঁসি কার্যকরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবীব বলেন, আমরা বলেছি যে, মীর কাসেম আলীর মতো অন্যতম একজন শীর্ষ যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধের সময় সে চট্টগ্রাম অঞ্চলে যে নৃশংসতা ঘটিয়েছে, তার বিচার ছিল আমাদের ঐতিহাসিক জাতীয় দায়বদ্ধতা।
তিনি বলেন, সেক্টর কমান্ডার্স ফোরামের পক্ষ থেকে আমরা মনে করি, জাতির দায়বদ্ধতা পূরণ হলো; যে কলঙ্ক এতোদিন যাবৎ জাতি পুষেছিল তা থেকে এক ধাপ এগোলো- ন্যায়বিচার প্রতিষ্ঠিত হল।
মুক্তিযুদ্ধকালীন চট্টগ্রামে আল-বদর বাহিনীর নির্যাতন কেন্দ্র ডালিম হোটেলের নেতৃত্ব দাতা মীর কাসেম আলীকে গাজীপুরের কাশিমপুর কারাগারে ফাঁসিতে ঝুলিয়ে তার মানবতাবিরোধী অপরাধের সাজা কার্যকর করা হয় রাত সাড়ে ১০টায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













