শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুক্তিযোদ্ধাদের জন্য ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা

চলতি মাসের ৭ থেকে ১০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে ঘোষণা অনুযায়ী মুক্তিযোদ্ধারা এখন থেকে ৫ বছরের মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা পাবার যোগ্য হবেন।

ভারতীয় হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার একথা জানানো হয়েছে।

হাইকমিশন বলেছে, বর্তমানে বাংলাদেশের ৬৫ বছরের উর্দ্ধের নাগরিক ৫ বছরের দীর্ঘমেয়াদী মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা পেয়ে থাকেন। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতের বিশেষ সংযোগের স্বীকৃতি হিসেবে এই বিধান একটি বিশেষ সৌজন্য হিসেবে মুক্তিযোদ্ধাদের প্রতি বর্ধিত করা হল।

৫ বছরের ভ্রমণ ভিসা পেতে ইচ্ছুক মুক্তিযোদ্ধারা এপয়েন্টমেন্ট ছাড়াই ভ্রমণ ভিসা আবেদনপত্র ঢাকার গুলশান আইভিএসি এবং ঢাকার বাইরে ৮টি (চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, যশোর, ময়মনসিংহ ও রংপুর) আইভিএসি’তে সরাসরি জমা দিতে পারবেন।

মুক্তিযোদ্ধাদের নিন্মোক্ত অতিরিক্ত কাগজপত্রসহ তাদের ভ্রমণ ভিসা জমা দিতে হবে জানিয়ে ভারতীয় হাইকমিশনের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত মূল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বা মুক্তিযোদ্ধা সনদ (জমা দেওয়ার সময় আইভিএসি’তে দেখাতে হবে) এবং এর ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযোজন করতে হবে। এছাড়া এক কপি ফটো আইডি বা জাতীয় পরিচয়পত্র আবেদনপত্রের সঙ্গে থাকা বাধ্যতামূলক। ভ্রমণ ভিসার জন্য অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে। এ বিষয়ে বিস্তারিত জানতে www.ivacbd.com -এই ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে