বুধবার, আগস্ট ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুক্তিযোদ্ধা শিক্ষক-কর্মচারীদেরকে ২৪ কোটি টাকার চেক প্রদান

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বীর মুক্তিযোদ্ধা শিক্ষক ও কর্মচারীদের হাতে কল্যাণ ও অবসর সুবিধার ২৪ কোটি টাকার চেক প্রদান করেছেন। আজ শুক্রবার এক অনুষ্ঠানে মোট ৫৭৯ জন মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীগণের হাতে এ চেক হস্তান্তর করা হয়।

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় আনুষ্ঠানিকভাবে কল্যাণ ও অবসর সুবিধার চেক প্রদানের ব্যবস্থা গ্রহণ করে। এ উপলক্ষে ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে এক শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। আর শিক্ষকরা হলেন মানুষ গড়ার কারিগর। আজকের চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত আপনারা বীর মুক্তিযোদ্ধা এবং শিক্ষক। বাংলাদেশে মুক্তিযোদ্ধা এবং শিক্ষকগণ সবচেয়ে বেশি সম্মানিত। একই সঙ্গে তিনি দেশের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা এবং শিক্ষকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান শিক্ষাবান্ধব সরকার শিক্ষা উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে। অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের কল্যাণ ও অবসর সুবিধা দ্রুত প্রদানের জন্য সরকার ৬৫০ কোটি টাকা বরাদ্দ প্রদান করেছে।

সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব এবং অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। এতে স্বাগত বক্তব্য রাখেন কল্যাণ ট্রাস্টের সদস্যসচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু ও অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব অধ্যক্ষ শরীফ আহমদ সাদী।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে