বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুখ খোলেনি সাকার পরিবার

যুদ্ধাপরাধের চূড়ান্ত রায়ে ফাঁসির প্রহর গুনতে থাকা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে কেন্দ্রীয় কারাগারে সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি তার পরিবারের সদস্যরা।

সাক্ষাত করতে বৃহস্পতিবার দুপুর ১২টা ২০মিনিটের দিকে সাকার পরিবারের ১৪ সদস্য কারাগারে ঢোকেন। সাক্ষাত শেষে বেলা দেড়টার দিকে তারা কারাগার থেকে বেরিয়ে যান।

কারাগার থেকে বের হওয়ার সময় কারাগারের ফটকে উপস্থিত সাংবাদিকরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও পরিবারের কোনো সদস্য কথা বলতে রাজি হননি।

১৪ সদস্যের দলে সাকার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী, বড় ছেলে ফায়াজ কাদের চৌধুরী, স্ত্রী তানিয়া খন্দকার, ছেলে হুম্মাম কাদের চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী, দুই বোন জোবায়দা কাদের চৌধুরী, হাসিনা কাদের চৌধুরী, মেয়ে ফারজিন চৌধুরী, তার স্বামী জাফর খান, সাকার চাচাতো ভাই ইকবাল হোসেনসহ নিকট আত্মীয়রা ছিলেন।

এর আগে বেলা ১২টার দিকে সাকার ধানমন্ডির বাসা থেকে সাতটি গাড়িতে করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করতে রওনা হন তার স্বজনরা।

সাকার আইনজীবী হুজ্জাতুল ইসলাম জানান, রায়ের কপি হাতে পাওয়ার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অধ্যক্ষ নুতন চন্দ্র সিংহকে হত্যাসহ চার হত্যা-গণহত্যার দায়ে গতকাল বুধবার সাকা চৌধুরীর ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ- কার্যকরের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে মৃত্যুদ-ের চূড়ান্ত রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে সাকা চৌধুরীর আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে