বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘মুজিবকে হত্যা বাহিনীর প্রধান ইনু এখন তথ্যমন্ত্রী’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনীতি করেছি। আর আমার নেতা বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে জেল হত্যা মামলা দিয়েছেন। আওয়ামী লীগ ও শেখ মুজিবকে হত্যা করার জন্য যে বাহিনী করা হয়েছিল সেই বাহিনীর প্রধান ইনুকে তিনি মন্ত্রী বানিয়েছেন।’

চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার বিকেল ৫টায় টায় চাঁদপুর শহরের পৌর ঈদগাহ মাঠে সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়।

শাহ্ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘আমি আওয়ামী ঘরানার লোক ছিলাম। বঙ্গবন্ধু আমাকে চিপ হুইপ করেছেন। সেই আমি জীবনের শেষ বয়সে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব দেখে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছি। যিনি স্বামী-সন্তান হারিয়েও স্বৈরাচারের কাছে মাথা নত করেননি।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা আজ মুক্তিযুদ্ধের কথা বলেন, অথচ তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছেন। আপনি এই নির্বাচন কমিশনকে বাদ দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন জনগণ আপনাকে কটা ভোট দেয়।’

প্রধান বক্তার বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু বলেন, ‘শেখ মুজিবের কন্যা এইভাবেই মানুষ হত্যা করবে, গণতন্ত্রকে হত্যা করবে এটা ভাবতে লজ্জায় মাথা নত হয়ে আসছে।’

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে এবং সদর উপজেলা বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান গাজী ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝির পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শফিউদ্দিন আহমেদ, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, কেন্দ্রীয় বিএনপির সদস্য কামাল উদ্দিন আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, কাজী গোলাম মোস্তফা, সেলিমুস সালাম, হুমায়ুন কবির, ফেরদৌস আলম বাবু প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী