মুম্বাইয়ে হেলিকপ্টার ভেঙে পড়ে নিহত ২


মুম্বাইয়ের গোরেগাঁওয়ে হেলিকপ্টার ভেঙে পড়ে চালকসহ এক নারী যাত্রী মারা গেছেন। গুরুতর জখম হয়েছে আরও দুইজন।
রবিবার দুপুরে গোরেগাঁওয়ের আরে কলোনি এলাকায় রয়াল পাম’ হোটেল সংলগ্ন জঙ্গলে কপ্টারটি ভেঙে পড়ে। দুই চালক সহ তাতে দুই মহিলা যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর তাঁদের সেভেন হিল্স হাসপাতাল–এ নিয়ে গেলে এক পুরুষ যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কিছুক্ষণ পর মৃত্যু হয় এক মহিলা যাত্রীরও। আশঙ্কাজনক অবস্থা বাকি ২ জনের। এক মহিলা যাত্রীর দেহের ৩৫ শতাংশ অংশ পুড়ে গিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডঃ রাজ করওয়া।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নেভানো গেছে। পুলিস সূত্রে খবর, রবিবার দুপুরে জুহু বিমানবন্দর থেকে উড়েছিল কপ্টারটি। দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলে ফোন করে যান্ত্রিক গোলযোগের কথা জানিয়েছিলেন পাইলট।
১৯৯২ সালে ভারতীয় সেনার পবন হংস সংস্থা ৪ আসনের ওজনে হাল্কা হেলিকপ্টারটি তৈরি করে। পরে বেসরকারি পরিবহণ সংস্থা ‘আমান এভিয়েশন অ্যাণ্ড এরোস্পেস সলিউশনস প্রাইভেট লিমিটেড’–কে বিক্রি করে দেওয়া হয়। মেরামতের পর পর্যটকদের মনোরঞ্জনের জন্য এতদিন ধরে সেটি ব্যাবহার হচ্ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













