সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুসলিমদের দোষারোপ নয়: বার্তা ওবামার

সন্ত্রাসের জন্য মুসলিমদের দায়ি করা যাবে না। আমেরিকাবাসী কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার রেডিও থেকে সাধারণের উদ্দেশে বক্তব্য রাখার সময় ওবামা আমেরিকাবাসীকে বলেন, আইএসের মত জঙ্গি সংগঠনগুলোর উদ্দেশ্য মুসলিম ও পাশ্চাত্যের মধ্যে যুদ্ধ বাঁধানো।

সতর্কবার্তা দিবে তিনি বলেন, ‘আইএসের মত জঙ্গি সংগঠন চাইছে আমাদের ধর্ম আর আদর্শের মধ্যে ফারাক করে দিতে। তার জন্যই তারা সন্ত্রাস ছড়াচ্ছে। এভাবেই তারা দলে লোক নিচ্ছে।’ ক্যালিফোর্নিয়ায় বন্দুকবাজের হামলার পর এই নিয়ে তৃতীয়বার জাতির উদ্দেশে বক্তব্য রাখলেন ওবামা। প্রত্যেকবারই তিনি বলেন, কেউ যেন এই পরিস্থিতিকে ধর্মীয় যুদ্ধে না পরিণত করে। তাতে সবারই ক্ষতি হবে। তিনি আরও বলেন, ‘কুসংস্কার আর ধর্মীয় বৈষম্যই আমাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে সাহায্য করবে আইএসকে।’

প্যারিস হামলার পর থেকেই বেড়ে চলেছে মুসলিম বিদ্বেষ। সব ধর্ম যাতে সহাবস্থান করে সে বিষয়টিতেই জোর দেন তিনি। মুসলিম বন্ধুদের কাছে ছুটে গিয়ে তাদের বুঝিয়ে দিতে হবে যে সবাই তাদের পাশে আছে। এই অনুরোধই তিনি করেন আমেরিকাবাসীকে। সমস্ত মুসলিম জনসাধারণের উদ্দেশে ওবামা বলেন, ‘আমরা সবাই আমেরিকান পরিবারের। বাবা-মায়েদের, শিশুদের, শিক্ষক ও ছাত্রদের, রাজনীতি, বাণিজ্য কিংবা বিনোদনের লিডারদের উদ্দেশে আমার এটাই বার্তা।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প