বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুসলিম পরিবারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ >> দেড় লাখ ইউরো জরিমানা গুনতে হলো ডেইলি মেইলকে

ব্রিটিশ প্রভাবশালী ট্যাবলয়েড ডেইলি মেইল দেশটির একটি মুসলিম পরিবারের প্রতি মিথ্যা সংবাদ প্রকাশ করায় তাদের কাছে ক্ষমা চেয়েছেন। পরিবারটিকে পত্রিকাটি জরিমানা বাবদ দেড় লাখ ইউরো দিয়েছে। সোমবার এক বিবৃতিতে ডেইলি মেইল ক্ষমা প্রার্থনা করে।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি ২০১৫ সালে মেহমুদ পরিবারের মোহাম্মাদ তারিক মেহমুদ ও মোহাম্মাদ জাহিদ মেহমুদ নামের দুই ভাইকে আমেরিকা ভ্রমণ করতে দেননি। তারা উগ্রবাদী দলের সঙ্গে যুক্ত হতে পারে এই সম্ভাবনায় তাদের আমেরিকা ভ্রমণ বাতিল করে যুক্তরাষ্ট্র।

ডেইলি মেইলের কলামিস্ট কের্টি হপকিন্স ২০১৫ সালের ২৩ ডিসেম্বর বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন করেন। প্রতিবেদনে তিনি মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মেহমুদ ভাইদের আইনসঙ্গতভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে দেননি। তাদের ভ্রমণের কারণ হিসেবে দেখানো ডিজনিল্যান্ডে যাওয়া ব্যাপারটি অজুহাত ছিল বলে জানান তিনি। প্রকাশিত শিরোনামটিতে হপকিন্স দুই ভাইকে কুখ্যাত সন্ত্রাসী দল আল-কায়েদার সঙ্গে সংযুক্ত রয়েছেন বলেও দাবি করেন।

বিষয়টি নিয়ে পরবর্তীতে হপকিন্সের আরও একটি মতামত একই বছরের ২৯ ডিসেম্বর প্রকাশিত করে ডেইলি মেইল। যেখানে হপকিন্স দাবি করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উগ্রবাদী একটি পৃষ্ঠার পেছনে তারিক মেহমুদের ছেলে হামজা মেহমুদের সংশ্লিষ্টতা রয়েছে। তবে পরবর্তীতে মেহমুদ পরিবারের বিরুদ্ধে আনা সবগুলো অভিযোগই মিথ্যা প্রমাণ হয়।

ডেইলি মেইল পরিবারটিকে ক্ষতিপূরণ হিসেবে প্রায় দেড় লাখ ইউরো দিতে বাধ্য হয় এবং বিষয়টির জন্য হপকিন্স টুইট বার্তায় ক্ষমা চান।

সংবাদপত্রটি মেহমুদ পরিবারের বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগগুলোও স্পষ্ট করে দেন। পত্রিকাটি বলে দুই ভাই আমেরিকাতে তাদের সহোদরের সঙ্গে দেখা করতে ও ডিজনিল্যান্ড ভ্রমণে এসেছিলেন। মেহমুদ পরিবারের কোন সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসী দলের সঙ্গে জড়িত নয় এবং হেমজা মেহমুদ ফেইসবুকের কোন উগ্রবাদী পৃষ্ঠার সঙ্গে জড়িত নন বলেও জানান তারা।

বিষয়টি নিয়ে ডেইলি মেইলের ওয়েবসাইটে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়,‘ মিথ্যা খবরের জন্য মেহমুদ পরিবারের ভোগান্তি ও বিব্রতকর অবস্থার সৃষ্টির জন্য ডেইলি মেইল ও হপকিন্স তাদের কাছে ক্ষমাপ্রার্থী। মেহমুদ পরিবারের ক্ষতি ও আইনি খরচের জন্য তাদের পরিশোধ করতে ডেইলি মেইল সম্মত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়।

বিষয়টি নিয়ে দুই ভাইয়ের আইনজীবী কার্টার রাক বলেন, তাদেরকে (মেহমুদ ভাইদের) চরমপন্থী বলার কোন ভিত্তি ছিল না। পরিবারটি কেবল ছুটি কাটাতে যুক্তরাষ্ট্র ভ্রমণে যাচ্ছিলেন।

সূত্র: জিও টিভি

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প