বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুসলিম বলেই এত হেনস্থা : জাকির নায়েক

ভারেতর বিতর্কিত ইসলামি চিন্তাবিদ জাকির নায়েকের সঙ্গে জড়িত সংস্থাগুলোতে দিনের পর দিন তল্লাশি চালিয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা। বন্ধ করে দেয়া হয়েছে তার ওয়েবসাইট, সব ব্যাংক অ্যাকাউন্ট। হেনস্থার স্বীকার হতে হয়েছে তার পরিবারের সদস্যদেরও। এবার মুখ খুললেন জাকির নায়েক। তার দাবি, শুধু মুসলিম বলেই এত হেনস্থা করা হচ্ছে তাকে। খবর ভারতীয় সংবাদমাধ্যম আজকালের।

সম্প্রতি বেআইনি কাজকর্মে যুক্ত থাকার অভিযোগে জাকির নায়েকের সংস্থা ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’কে নিষিদ্ধ করে ভারত সরকার। সেই প্রসঙ্গে দেশবাসীর উদ্দেশে খোলা চিঠিতে জাকির নায়েক বলেন, অনেকে বলেন, আমি নাকি মুসলিম পরিচয় ভাঙিয়ে খাই। সে যাই হোক না কেন, সাম্প্রদায়িক কারণেই আমার সংস্থাকে নিষিদ্ধ করেছে সরকার। একবারও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হল না কেন? আসলে তদন্ত শুরু হওয়ার ঢের আগেই সিদ্ধান্ত নেয়া হয়ে গিয়েছিল। আমি যে মুসলিম! সাধ্বী প্রাচী, যোগী আদিত্যনাথ, রাজেশ্বর সিংরা তো প্রায়ই সাম্প্রদায়িক মন্তব্য করেন। কই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় না তো! নেবে কী করে! তাতে যে রাজনৈতিক স্বার্থ লুকিয়ে আছে। এই সিদ্ধান্তের মাধ্যমে শুধুমাত্র ভারতীয় মুসলিমদের ওপরই নয়, দেশের শান্তি, গণতন্ত্র এবং বিচারব্যবস্থার ওপর আঘাত হানা হয়েছে। তবে আমিও হার মানছি না। দরকার হলে আইনি পথে যাব।

জাকির নায়েক আরও লিখেছেন, নোট বাতিলের ব্যর্থতা থেকে সংবাদমাধ্যমের নজর ঘোরাতেই ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনকে ব্যবহার করা হচ্ছে।

জুলাই মাস থেকেই জাকির নায়েকের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। বিদেশি অনুদানের টাকা লোপাট এবং সন্ত্রাসবাদে প্ররোচনা দেয়ার অভিযোগে গত সপ্তাহে সংস্থাটিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তদন্ত শুরুর অনেক আগেই দেশ ছাড়েন জাকির নায়েক। ৩০ অক্টোবর বাবা আব্দুল কে নায়েকের মৃত্যুর খবর পেয়েও দেশে ফেরেননি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প