মুহিতুল ইসলামের মৃত্যুতে স্পিকারের শোক


বঙ্গবন্ধুর ব্যক্তিগত সহকারী ও বঙ্গবন্ধুর হত্যা মামলার বাদী এ ফ ম মুহিতুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ-এর নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী।
শোক বার্তায় স্পিকার বলেন, এ ফ ম মুহিতুল ইসলামের মৃত্যুতে দেশ একজন প্রকৃত দেশপ্রেমিককে হারালো। তিনি বঙ্গবন্ধুর খুবই আস্থাভাজন এবং বঙ্গবন্ধু পরিবারের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি।
স্পিকার তার রুহের মাগফিরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও মুহিতুল ইসলামের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া গভীর শোক জানিয়েছেন। ডেপুটি স্পিকার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিককে হারালো। দেশের জন্য এ অপূরণীয় ক্ষতি পূরণ হওয়ার নয়।
এ ফ ম মুহিতুল ইসলামের মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজও গভীর শোক জানিয়েছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













