মু্ম্বইয়ে এক বিখ্যাত নায়িকার বাড়িতে উঠেছিলেন সানি। আজব কারণে হয়েছিলেন বিতাড়িত


মুম্বইয়ে এসে প্রথমে এক বলিউড অভিনেত্রীর বাড়িতেই ভাড়াটে হিসেবে উঠেছিলেন সানি। কিন্তু ঘরদোর নোংরা করার অভিযোগে তাঁকে বাড়ি থেকে বের করে দেন বাড়ির মালকিন।
সদ্য ৩৬ বছরে পা রেখেছেন বলিউড তারকা সানি লিওন। বলিউডে আসার আগে তিনি যে মার্কিন নীল ছবির দুনিয়ার তারকা অভিনেত্রী ছিলেন, তা সানি-ভক্তদের সকলেরই জানা। কিন্তু অনেকেই যা জানেন না তা হল, মুম্বইয়ে এসে প্রথমে এক বলিউড অভিনেত্রীর বাড়িতেই ভাড়াটে হিসেবে উঠেছিলেন সানি। কিন্তু ঘরদোর নোংরা করার অভিযোগে তাঁকে বাড়ি থেকে বের করে দেন বাড়ির মালকিন।
কে সেই নায়িকা, যাঁর ভাড়াটে ছিলেন সানি? তিনি আর কেউ নন, প্রাক্তন মিস ইন্ডিয়া এবং ‘হে বেবি’ কিংবা ‘গোলমাল রিটার্নস’ খ্যাত সেলিনা জেটলি। ২০১১-তে ‘বিগ বস’-এ যোগদানের সূত্রে ভারতের মাটিতে পা রাখেন সানি। তার পর মুম্বইয়েই পাকাপাকি ভাবে থাকবেন যখন তিনি স্থির করলেন, তখন প্রথমেই চিন্তা হল, থাকবেন কোথায়। মুম্বইয়ে তারকাদের থাকার মতো বাসস্থান চট করে জোটে না। তা ছাড়া ভারতে সানির তখন তেমন বন্ধুবান্ধবও জোটেনি। কিছুটা আলাপ জমেছিল সেলিনা জেটলির সঙ্গে। সেই সেলিনাই প্রাক্তন নীল তারকাকে প্রস্তাব দেন যে, সানি চাইলে সেলিনার অন্ধেরির ফ্ল্যাটটিতে ভাড়াটে হিসেবে থাকতে পারেন। রাজি হয়ে যান সানি। সেলিনার ফ্ল্যাটে ভাড়ার ভিত্তিতে থাকতে শুরু করেন সানি এবং তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার।
কয়েক দিন পর আচমকাই নিজের ফ্ল্যাটে সারপ্রাইজ ভিজিটে যান সেলিনা। গিয়ে চোখ কপালে ওঠে তাঁর। দেখেন, ঘরদোর অসম্ভব নোংরা করে রেখেছেন সানি এবং ড্যানি। বাথরুমে গিয়ে দেখতে পান, মেঝেয় রীতিমতো শ্যাওলা জমেছে। বাড়িতে থাকা সেলিনার পুরনো আসবাবপত্র ঠেলে বারান্দায় পাঠিয়ে দিয়েছেন সানি। রোদেজলে সেগুলো নষ্ট হচ্ছে। সেই সঙ্গে ঘরের মার্বেল ফ্লোর জায়গায় জায়গায় ফেটে গিয়েছে। এমনকী সেলিনার অনুমতি না নিয়েই বাড়িতে সিসিটিভি পর্যন্ত বসিয়ে নিয়েছেন সানি।
এ সমস্ত দেখেই খেপে যান সেলিনা। একেবারে আইনি ব্যবস্থা নেন সানির বিরুদ্ধে। সানিকে ঘর ছেড়ে দেওয়ার নির্দেশ নিয়ে আসেন আদালত থেকে। শেষমেশ বাড়ি ছেড়ে দিতে বাধ্য হন সানি আর ড্যানিয়েল।
এই সমস্ত ঘটনার প্রসঙ্গ অবশ্য সানি বা সেলিনা— কেউই প্রকাশ্যে উল্লেখ করেন না। কিন্তু বলিউডের অন্দরমহলে কান পাতলে এখনও শোনা যায় সেলিনার বাড়ি থেকে সানিকে বার করে দেওয়ার কাহিনি।
বর্তমানে অবশ্য জুহুতে নিজস্ব ফ্ল্যাট কিনে নিয়েছেন সানি। সেখানেই রয়েছেন স্বামী ড্যানিয়েলের সঙ্গে। যতদূর জানা যায়, সানির নতুন ফ্ল্যাটটি থ্রি বিএইচকে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













