বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মৃত্যুর আগে স্ত্রীকে ফোন দিয়েছিলেন মোতাহার

জাতিসংঘের অধিনে দক্ষিণ আফ্রিকার মালিতে শান্তি মিশনে কর্মরত বাংলাদেশের পুলিশ সদস্য মো. মোতাহার হোসেন রবিবার ঝড়ের কবলে পড়ে মারা গেছেন। ঘটনার কিছুক্ষণ আগেই সন্তান সম্ভবা স্ত্রী খুকুমনীর সঙ্গে শেষ কথা হয় মোতাহারের। রবিবার রাত সাড়ে ১১টার দিকে স্ত্রীকে ফোন করে পিতা-মাতা, ভাইবোনসহ সবার খোঁজ-খবর নেন। কথার এক পর্যায়ে স্ত্রীকে বলেন, ‘এখানে খুব ঝড় হচ্ছে। বাহিরে আমার জুতা রেখে এসেছি, ফোনটা রেখে দাও। জুতা জোড়া নিয়ে এসে আবার তোমাকে ফোন দিব। কিন্তু নিহত মোতাহারের আর ফোন দেওয়া হয়নি স্ত্রীকে। পরদিন সকাল ৯টায় ফোন এলো ঠিকই কিন্তু মোতাহারের নয়, তার এক সহকর্মীর। সে ফোনে ভেসে আসে খুকুমনীর সর্বস্ব হারানো এক বেদনার সংবাদ। স্বামী হারানোর খবর।

ধারণা করা হচ্ছে জুতো জোড়া আনাটাই তার কাল হয়ে দাঁড়িয়েছিল। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকে ৪ মাসের সন্তানসম্ভবা স্ত্রী খুকুমনী(২২) বার বার মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলেই বলে উঠছেন, ‘স্বামীর আর দেখা হলো তার সন্তানের মুখ’। ফের জ্ঞান হারাচ্ছেন। মাত্র ২ বছর আগে মোতাহারের হাত ধরে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি এসেছিলেন একই উপজেলার পাশের গ্রাম শ্রীনগরের বোরহান উদ্দিনের মেয়ে খুকুমণী।

মোতাহার হোসেনের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ার চর পাতালীয়ায় শোকের মাতম উঠেছে। নিহত পুলিশ সদস্য মোতাহারের পিতার নাম জাকির হোসেন এবং মাতার নাম মনোয়ারা বেগম।

জানা গেছে, চলতি মে মাসের ৩ তারিখে বাংলাদেশ পুলিশের একটি দল জাতিসংঘের শান্তি মিশনে দক্ষিণ আফ্রিকার মালিতে যান। এ দলে নিজের ও পরিবারের ভাগ্য বদলাতে এবং আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে মুন্সীগঞ্জের গজারিয়ার চরপাথালিয়া গ্রামের মো. মোতাহারও সুযোগ পান। কিন্তু মিশন শেষ হবার আগেই বিদেশের মাটিতে ঝড়ের কবলে পড়ে পৃথিবী ছাড়তে হলো মোতাহার হোসেনকে।

মিশনে যাওয়ার আগে তিনি ঢাকার খিলগাও থানায় কনষ্টেবল পদে কর্মরত ছিলেন। পরিবারে পাঁচ ভাই-বোনের মধ্যে মোতাহার ছিলেন সবার বড়। মুন্সীগঞ্জ থেকে ৮ বছর আগে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি।

দরিদ্র বাবা জাকির হোসেন পরিবারের বড় ছেলে মোতাহারের মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না। মা মনোয়ারা বেগম রয়েছেন বাকরুদ্ধ। গ্রামবাসি ভিড় জমাচ্ছেন মোতাহারের বাড়িতে। কারোর মুখেই যেন শান্তনার কোন বাণী নেই। গ্রামের সকলে কাছেই তিনি খুব প্রিয় মুখ ছিলেন। সরেজমিনে তার বাড়িতে গিয়ে এ চিত্র দেখা গেছে। রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার মালিতে ঝড়ে গাছের নীচে পড়ে নিহত হন মোতাহার হোসেন। তিনি আফ্রিকার মালি শহরে কর্মরত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ