বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মৃত্যু পরোয়ানা সালাউদ্দিনকেও শোনানো হয়েছে

যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে। কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে সাদা রংয়ের একটি মাইক্রোবাসে তার মৃত্যু পরোয়ানা গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-১ এ এসে পৌঁছায়।

এর আগে সর্বোচ্চ আদালতে যুদ্ধাপরাধের আপিল মামলার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিন বিচারক মৃত্যু পরোয়ানায় সই করেন। সম্প্রতি পুনর্গঠিত একমাত্র ট্রাইব্যুনালে চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিচারপতি মো. আনোয়ারুল হক। এ ছাড়া অন্য দুই বিচারপতি হলেন- মো. শাহিনুর ইসলাম ও মো. সোহরাওয়ার্দী।

কারাগার সূত্র জানায়, ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক পরোয়ানায় সই করার পর সিনিয়র আইন গবেষণা কর্মকর্তা পারভেজ আহমেদের নেতৃত্বে ট্রাইব্যুনালের কয়েকজন কর্মী মাইক্রোবাসে করে তা পৌঁছে দেন কাশিমপুর কারাগারে। ৬৬ বছর বয়সী সালাউদ্দিন কাদের আছেন কাশিমপুর কারাগারে।

২০১৩ সালের ১ অক্টোবর বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাকা চৌধুরীর ফাঁসির রায় দিয়েছিলেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের রায় ঘোষণা করা হয় গত ২৯ জুলাই। দুই রায়েই ট্রাইব্যুনালের দেওয়া সর্বোচ্চ সাজা বহাল থাকে।

বুধবার সালাাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারপতি রায়ের অনুলিপিতে সই করেন। এরপর দুপুরে তাদের মৃত্যু পরোয়ানা জারি করা হয়।

বৃহস্পতিবার বিকেল ৪টায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ