শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেক্সিকোর কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৫২

মেক্সিকোর উত্তরে মন্টেরে শহরের টপো চিকো কারাগারে দুই দল বন্দির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

প্রায় চল্লিশ মিনিট ধরে চলা সংঘর্ষে প্রতিপক্ষকে আঘাত করার জন্য বন্দিরা ধারালো অস্ত্র, ব্যাট এবং লাঠি ব্যবহার করেন। তবে, এসময় কোনো কারাবন্দী পালিয়ে যেতে পারেননি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিবাদমান দল দু’টি বহুদিন ধরে মেক্সিকোর মাদক সাম্রাজ্যের আধিপত্য বিস্তার নিয়ে পরস্পরের বিরুদ্ধে লড়াই করে আসছিলো। এমনকি জেলখানার ভেতরেও সেই বিরোধ প্রকটভাবে রয়েছে। এরই জের ধরে মধ্যরাতে একদল অন্যদলের ওপর ধারালো অস্ত্র, লাঠি আর ব্যাট নিয়ে আক্রমণ চালায়। এক পর্যায়ে তাদেরই কেউ জেলখানার একটি গুদাম ঘরে আগুন ধরিয়ে দেয়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো কারাগার।

এ ঘটনায় সাধারণ বন্দিরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। খবর ছড়িয়ে পড়লে বন্দিদের স্বজনরা জেলখানার বাইরে ভিড় জমান। স্বজনদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নরা দীর্ঘ সময় কারাগারের বাইরের রাস্তা অবরোধ করে রাখেন।

এ ঘটনার পর কারাগারের ভেতরে এবং আশপাশের অন্য কারাগারগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ঘটনা নিয়ে গঠিত তদন্ত কমিটি জানিয়েছে, আহত আরও বারোজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। -বিবিসি

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি