মেক্সিকোয় বাস নদীতে, ফুটবল খেলোয়াড়সহ নিহত ২০


মেক্সিকোয় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ফুটবল খেলোয়াড় ও সমর্থকসহ ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন। রোববার মেক্সিকোর পূর্বে ভেরাক্রজ রাজ্যের আতোইয়াক পৌর শহরে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটি যাত্রীদের নিয়ে নির্ধারিত গতির চেয়েও অতিরিক্ত গতিতে ছুটছিল। আতোইয়াক ব্রিজে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি ব্রিজের বেষ্টনী ভেঙে নদীতে পড়ে যায়।
রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, বাসটি আতোইয়াক নদীর মাঝখানে পড়ে গিয়েছিল। এ ঘটনায় ২০ জন মৃত ও ১০ আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একটি ম্যাচে যোগ দিতে বাসটি খেলোয়াড় ও সমর্থকদের নিয়ে যাচ্ছিল। বাসের যাত্রীদের মধ্যে শিশুও ছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













