মেঘনায় ট্রলারডুবিতে মোট ৯ জনের লাশ উদ্ধার


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজদের মধ্যে চার নারীসহ আরও পাঁচজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুন অর রশিদ জানান, চর কিশোরগঞ্জ এলাকা থেকে আজ শুক্রবার দুপুর ১টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। এ ঘটনায় এ নিয়ে মোট নয় জনের লাশ পাওয়া গেল।
গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর রামপুরা থেকে প্রায় ৯০ জন যাত্রী নিয়ে চাঁদপুরের বেলতলী এলাকায় যাওয়ার পথে ট্রলারটি ডুবে যায়। তখন দুর্ঘটনার পর নারীসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আরও ২০ থেকে ৩০ জন নিখোঁজ থাকার খবর জানান মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক মন্টু বিশ্বাস।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন


৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন


নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন













