শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেট্রোরেলের একক যাত্রার টিকিটের সংকট কেটেছে

মেট্রোরেলের একক যাত্রার টিকিট আবারও বিক্রি শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড কোম্পানি (ডিএমটিসিএল)। এর ফলে একক যাত্রার টিকিটের সংকট আর থাকছে না বলে জানিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী সংস্থাটি।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে ডিএমটিসিএল’র অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য  জানানো হয়। 

ফেসবুক পোস্টে বলা হয়, এখন মেট্রোরেল স্টেশন থেকে যাত্রীদের চাহিদা মতো সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি করা হচ্ছে। পাশাপাশি র‍্যাপিড পাসও বিক্রি এবং রিচার্জ করা হচ্ছে।

এর আগে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, চলতি সপ্তাহেই ২০,০০০ টিকিট আনা হবে। সেই টিকিটই এখন স্টেশনগুলোতে দেওয়া হয়েছে। এই টিকিট ছাড়াও আগামী ফেব্রুয়ারি মাসে আরও ২০,০০০ টিকিট আসবে। পরে ধাপে ধাপে মার্চে ১ লাখ এবং মার্চের পর আরও ১ লাখ ৯০ হাজার টিকিট আসবে। মোট ৪ লাখ ৯০ হাজার টিকিট আনা হবে বলে জানান ডিএমটিসিএল পরিচালক।

একক টিকিটের পাশাপাশি কাগজের কিউআর কোডসহ মোবাইল স্ক্যানার ব্যবস্থা চালু করার উদ্যোগও নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এর আগে মেট্রোরেলের ভাড়া পরিশোধের কার্ডের সংকটে ভোগান্তি পোহাতে হয়েছে যাত্রীদের। একক যাত্রার কার্ড না থাকায় অনেক স্টেশন থেকে যাত্রীদের ফিরে যেতে হয়েছে। আবার সরবরাহ না থাকায় র‍্যাপিড বা এমআরটি পাস বিক্রিও একেবারে বন্ধ ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ