মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেট্রোরেলে একক যাত্রায় যেভাবে কাজ করবে কিউআর কোড

মেট্রোরেলে একক যাত্রার কার্ড ইস্যু করতে অনেক সময় লাগছে বলে অসুবিধায় পড়ছেন যাত্রীরা। এ সাময়িক অসুবিধার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়াও বিকল্প পদ্ধতি হিসেবে কিউআর কোড চালুর মাধ্যমে ভ্রমণের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সূত্র জানায়, বর্তমানে মেট্রোরেলে দিনে গড়ে প্রায় সাড়ে ৩ লাখ যাত্রী যাতায়াত করেন। এদের মধ্যে প্রায় অর্ধেক যাত্রী একক যাত্রার টিকিট ব্যবহার করে থাকেন। বাকি যাত্রীরা নিজস্ব এমআরটি কার্ড ব্যবহার করেন। তবে ডিসেম্বরের শুরুতে একক টিকিটের সংকট দেখা দেয়। দিনে দিনে এই সংকট বেড়েই চলেছে।

ডিএমটিসিএলের সাম্প্রতিক বোর্ড মিটিংয়ে কিউআর সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনও কাজ শুরু হয়নি। দ্রুতই ঠিকাদার নিয়োগের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

টিকিট ভেন্ডর মেশিনের পাশাপাশি কিউআর সিস্টেমের জন্য আলাদা বুথ থাকবে। এই বুথগুলো থেকে কিউআর কোডসহ কাগজ বের হবে যা টিকিটের কাজ করবে। এছাড়াও মোবাইল ফোন স্ক্যানারের মাধ্যমে কিউআর টিকিট ব্যবহারেরও ব্যবস্থা রাখা হবে। এটি ভ্রমণের জন্য বৈধ টিকিট হিসেবে কাজ করবে।

এই কিউআর টিকিট ব্যবহারের জন্য প্রতিটি স্টেশনে একটি করে আলাদা প্রবেশপথ রাখা হবে। যাত্রীরা চাইলেও পরবর্তীতে একদিনের কিউআর টিকিট পুনরায় ব্যবহার করতে পারবেন না। তাই এসব কার্ড যাত্রীরা নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না।

এ বিষয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘যাত্রী সংখ্যা বাড়ছে। তাই বর্তমান যে সিস্টেম রয়েছে, এর পাশাপাশি নতুন প্রযুক্তি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। শিগগিরই এটি চালুর কাজ শুরু করা হবে।’’

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে