শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেট্রোরেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত ভুল: ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির এনবিআরের সিদ্ধান্ত ভুল ছিল।

রাজধানীর একটি হোটেলে রোববার (১৯ মে) ঢাকা মেট্রোরেলের ব্র্যান্ডিং উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তৃতা করেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল ব্যবহারে যাত্রীদের অযত্ন-অবহেলা আছে। তাদের আরও সচেতন হতে হবে। ব্যবহারকারীদের মেট্রোরেল ব্যবহার ভালোভাবে শিখতে হবে। শৃঙ্খলা মেনে মেট্রোসেবা নিতে হবে। এনবিআরের মেট্রোরেলে সেবা নিতে ১৫ শতাংশ ভ্যাট বসিয়ে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তটি ভুল, এনবিআরের সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীকে জানিয়েছি।
 
কাদের বলেন, সরকারের উন্নয়ন-অর্জনের সঙ্গে দেশের গণপরিবহন সেবায় বৈপরীত্য আছে। সরকারের এত এত উন্নয়ন ম্লান হচ্ছে যখন ঢাকার অবস্থান বাস-অযোগ্য শহরের তালিকায় নাম লিখছে।
 
সেতুমন্ত্রী বলেন, বিরোধী দলের আন্দোলনের অধিকার আছে, আন্দোলন যদি সহিংসতা হয়, অগ্নিসন্ত্রাস হয়, তাহলে সরকারের পাশাপাশি দল হিসেবেও তা মোকাবিলা করবে আওয়ামী লীগ।
 
তিনি বলেন, উপজেলা নির্বাচনে ৩০ থেকে ৪০ এবং জাতীয় নির্বাচনে ৪২ ভাগ ভোট পড়েছে। বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে মানসিক ট্রমায় ভুগছে, তাই ভোট নিয়ে এলোমেলো কথা বলছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ