মেধাবীরাই উন্নত বাংলাদেশ গড়ার কারিগর


মেধাবী শিক্ষার্থীরাই উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বঙ্গবন্ধু মেধাবৃত্তি পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মেধার লালন ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। আজকের মেধাবীদের সঠিক পরিচর্যার মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে হবে। এরাই আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেবে।
তিনি বলেন, সরকার মেধা বিকাশের সুযোগ সৃষ্টি করতে শিক্ষার সম্প্রসারণ ঘটিয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারছে। আজ যারা বৃত্তি পেল তারাই আগামী দিনে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে।
সংগঠনের উপদেষ্টা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হেলাল নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংগঠনের উপদেষ্টা ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম এবং সংগঠনের চেয়ারম্যান সীমান্ত তালুকদার ও মহাসচিব সাজ্জাদ হোসেন বক্তৃতা করেন।
পরে মন্ত্রী ৩৭২ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













