রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেয়েদের রক্ষা করুন বিধর্মীদের উসকানি থেকে : সাধ্বী

বিধর্মীদের প্রভাব থেকে কন্যাসন্তানকে রক্ষা করার আহ্বান জানিয়ে ফের বিতর্কে জড়ালেন কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি৷ রবিবার আলাপুঝায় শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উৎসবে গিয়ে সাধ্বী বলেন, এই বিষয়ে বাবা-মা ও মেয়ে উভয়কেই সতর্ক হতে হবে৷

বিধর্মীদের প্রভাব থেকে কন্যাসন্তানদের রক্ষা করতে হবে৷ অন্য ধর্মের পুরুষদের সঙ্গে গাঁটছড়া বাঁধা চলবে না৷ভিন জাতের ছেলেদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক বন্ধ করতে হবে৷ অন্য ধর্মের ছেলেদের বিয়ে করার অর্থ, ‘হিন্দু নারী শক্তি’কে দুর্বল করে দেওয়া৷

ধর্মের ভিত্তিতে জনগণনার রিপোর্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাধ্বী বলেন, ‘‘২০১১ জনগণনা অনুযায়ী ধর্মভিত্তিক জনসংখ্যার বিচারে হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে ০.৭ শতাংশ, সেখানে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার বেড়েছে ০.৮ শতাংশ৷

এই তথ্য খুবই উদ্বেগজনক৷দেশের সমতা নষ্ট হতে বসেছে৷ এই পরিস্থিতির মোকাবিলা করতে হলে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে৷ এক সূত্রে আবদ্ধ হতে হবে৷’’

বিতর্ক অবশ্য সাধ্বীর কাছে নতুন নয়৷ গত ডিসেম্বর মাসে দিল্লির ভোটারদের ‘রামজাদে’ ও ‘হারামজাদের’ মধ্যে একজনকে বেছে নিতে বলে বিতর্কের আগুন জ্বালিয়েছিলেন৷

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি