মেয়াদ শেষ হওয়ার আগেই বরখাস্ত ফন গাল


কোচ ফন গালকে বরখাস্ত করলো ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ক’দিন ধরে গুঞ্জন চলছিলো বরখাস্ত হতে পারেন গাল। অবশেষে সেই গুঞ্জন সত্যিই হলো। সোমবার বিবিসি, দ্য গার্ডিয়ান ছাড়াও অন্যান্য জনপ্রিয় ব্রিটিশ গণমাধ্যমগুলো গালের বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছে। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি।
২০১৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নেন গাল। তিন বছরের চুক্তিতে ম্যান ইউ’র দায়িত্ব নেন তিনি। কিন্তু দায়িত্ব নিয়ে দলকে সাফল্য এনে দিতে ব্যর্থ গাল। সদ্য শেষ হওয়া ইংলিশ প্রিমিয়ার লিগে তার দল পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করেছে।
ফলে, আগামী বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না ম্যান ইউ। তাই গালের বরখাস্তের বিষয়টি একরকম নিশ্চিতই ছিলো। চুক্তির মেয়াদ শেষ হবার আগেই দল থেকে বহিষ্কার হলেন গাল। ফন গালের জায়গায় আগামী মৌসুমে ম্যান ইউ’র কোচের দায়িত্ব পেয়েছেন চেলসির বস হোসে মরিনহো।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













