মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার বাবা

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নিরঞ্জন দাস৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার বাদামাইল এলাকায়৷ এদিন সকালে ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিরঞ্জন দাস তার মেজো মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছেন। মারধরের ভয়ে এতদিন ষোলো বছরের ওই মেয়েটি কাউকে কিছু জানায়নি।

তাঁদের আরও অভিযোগ, নিরঞ্জন দাস নিজের স্ত্রী অনিমা দাসের উপর দীর্ঘদিন ধরে অমানুষিক অত্যাচার চালিযেছেন। সেই অত্যাচারের হাত থেকে বাঁচতে বছর পাঁচেক আগে অনিমাদেবী আত্মহত্যা করেন।

এমনকি বড় মেয়ে শম্পা দাসকেও তিনি ধর্ষণ করতেন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের৷ তাঁদের দাবি, এটা মেনে নিতে না পেরে বছর তিনেক আগে শম্পা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে।

এদিন সকালে প্রতিবেশীরা নিরঞ্জন দাসের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায়৷ নিরঞ্জন দাসকেও মারধর করে তারা। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ওই নাবালিকাকে উদ্ধার করে।

এদিন দুপুরে বালুরঘাট থানা এলাকা থেকেই নিরঞ্জন দাসকে গ্রেফতার করেছে পুলিশ।জেলার পুলিশ সুপার রশিদ মুনির খান জানিয়েছেন ওই নাবালিকাকে উদ্ধার করে চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়েছে ৷

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প