শুক্রবার, জুলাই ২৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার ১৫০৩ বছরের জেল

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনো এলাকায় চার বছর ধরে কিশোরী মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবাকে এক হাজার ৫০৩ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

স্থানীয় সময় শুক্রবার ফ্রেসনোর একটি আদালত ৪১ বছর বয়সী ওই ব্যক্তিকে উল্লিখিত সাজা দেন।

ভুক্তভোগী মেয়ের পরিচয় প্রকাশের শঙ্কায় বাবার নাম প্রকাশ করেনি এপি।

রায় ঘোষণার সময় ফ্রেসনোর আদালতের বিচারক এডওয়ার্ড সারকিসিয়ান জুনিয়র বলেন, ওই ব্যক্তি ‘সমাজের জন্য মারাত্মক বিপজ্জনক’।

বিচারক আরো বলেন, কৃতকর্মের জন্য দোষী ব্যক্তির কোনো অনুশোচনা নেই। উল্টো তিনি এ কাজের জন্য মেয়েকে দায়ী করেছেন।

আদালতের কৌঁসুলি নিকোল গ্যালস্টান বলেন, কিশোরী মেয়েটি পারিবারিক এক বন্ধুর মাধ্যমে প্রথমবার যৌন হেনস্তার শিকার হয়। সে ঘটনার পর মেয়েটিকে সুরক্ষার পরিবর্তে বাবা তাকে ‘এক টুকরো সম্পত্তি’ বানিয়েছেন।

গ্যালস্টান বলেন, ২০০৯ সালের মে থেকে ২০১৩ সালের মে পর্যন্ত কিশোরী মেয়েটিকে সপ্তাহে দুই থেকে তিনবার ধর্ষণ করেছেন তার বাবা।

বর্তমানে ২৩ বছর বয়সী মেয়েটি বলেন, ‘বাবা যখন হেনস্তা করে, তখন আমি ছোট ছিলাম। আমার কোনো ক্ষমতা ছিল না, বলার কিছু ছিল না। কোনো প্রতিরোধ ক্ষমতা ছিল না।’

বিচারকের উদ্দেশে মেয়েটি আরো বলে, তার ওপর নির্যাতনের ঘটনায় বাবার মধ্যে কোনো অনুশোচনা বোধ ছিল না।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প