মেয়েদের জন্য যে পোশাক ক্ষতিকর !
আঁটসাঁট জিন্স পরিধান করা অনেকেরই পছন্দ। বিশেষ করে মেয়েরা আঁটসাঁট জিন্স পরিধান করতে ভালবাসে। তবে একেবারে আঁটসাঁট জিন্স পরার বিরুদ্ধে সতর্ক করে দিয়ে চিকিৎসকরা বলেছেন, এরকম পোশাক শরীরের পেশি এবং নার্ভের ক্ষতি করতে পারে। খবর বিবিসির।
খবরে বলা হয়, সম্প্রতি অস্ট্রেলিয়ার ৩৫ বছরের এক মহিলার পায়ের গোড়ালি ফুলে ঢোল হয়ে যায়। আঁটসাঁট জিন্স পরিধান করার কারণে তার পরনের ট্রাউজার্স ডাক্তারদের কাঁচি দিয়ে কেটে খুলে নিতে হয়েছে।
অস্ট্রেলিয়ার এই মহিলা বাড়ি বদলের জন্য তার ঘরের জিনিসপত্র গোছানোর সময় দীর্ঘক্ষণ মাটিতে পা মুড়ে বসে কাজ করছিলেন। সন্ধ্যা নাগাদ তার পা পুরোপুরি অবশ হয়ে যায় এবং তিনি আর হাঁটতে পারছিলেন না।
জার্নাল অব নিউরোসার্জারি অ্যান্ড সাইক্রিয়াট্রিতে চিকিৎসকরা এই মহিলার ঘটনা উল্লেখ করে স্কিনি জিন্স বা আঁটসাঁট জিন্স পরার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন।
চিকিৎসকদের ধারণা, এই মহিলা কম্পার্টমেন্ট সিনড্রোমে আক্রান্ত হয়েছিলেন। শরীরের একগুচ্ছ পেশি রক্তপাত এবং ফুলে যাওয়ার কারণে যে অবস্থার তৈরি হয় তাকেই চিকিৎসকরা কম্পার্টমেন্টাল সিনড্রোম বলেন। এটি বেশ গুরুতর রূপ নিতে পারে।
স্কিনি জিন্স গত এক দশক ধরে ফ্যাশন সচেতন মেয়েদের কাছে খুবই জনপ্রিয় পোশাক। তবে এরকম পোশাকের বিরুদ্ধে এই প্রথম চিকিৎসকদের কাছ থেকে সতর্কবাণী শোনা গেল।
এই সংক্রান্ত আরো সংবাদ


মানবদেহে আদার অনেক উপকার
আমাদের দিনে কয়েকবার রঙিন খাবার খাওয়া উচিত, কিন্তু আপনি কিবিস্তারিত পড়ুন


হোটেল ঘরে বিছানার চাদর সাদা হয় কেন ?
বেড়াতে গিয়ে হোটেলের ঘরে ঢুকে প্রথম যে বিষয়টি নজরে আসে,বিস্তারিত পড়ুন
ধনিয়া পাতার উপকারি গুণ
চিকিৎসকদের মতে, ধনে বা ধনিয়া একটি ভেষজ উদ্ভিদ যার অনেকবিস্তারিত পড়ুন













