মেয়েদের মানহানি! আপত্তিকর বিজ্ঞাপন সরিয়ে নিল ওলা


নারীদের ক্ষোভের মুখে আপত্তিকর বিজ্ঞাপন সরিয়ে নিল ট্যাক্সি পরিষেবা সংস্থা ওলা। চলতি সপ্তাহের শুরুর দিকে এই বিজ্ঞাপনটি ইউটিউবে পোস্ট করেছিল তারা। তারপরেই তীব্র নিন্দা শুরু হয় ফেসবুক, টুইটারের মতো সোশাল নেটওয়ার্কিং সাইটে।
আপাতদৃষ্টিতে মজাদার এই বিজ্ঞাপন ভিডিওতে দেখানো হয়েছে, বান্ধবীকে নিয়ে কেনাকাটায় গিয়েছেন এক তরুণ। তাঁকে বারবার নানারকম শৌখিন জিনিস কিনে দেওয়ার অনুরোধ করছেন বান্ধবী। শেষে বিরক্ত হয়ে তরুণ বলে ফেলছেন, বান্ধবীকে নিয়ে কেনাকাটা করতে আসার থেকে ওলা করে ঘুরতে বেরনো অনেক কম খরচের ব্যাপার।
এটা দেখেই সোশাল নেটাওয়ার্কিং ওয়েবসাইটগুলোতে সমালোচনা শুরু হয়েছে। অনেকের অভিযোগ, বিজ্ঞাপনে মেয়েদের আর্থিকভাবে পুরুষদের ওপর নির্ভরশীল দেখানো হয়েছে। অথচ মেয়েরা বহু বছর ধরেই আর্থিকভাবে স্বাধীন, স্বাবলম্বী।
পছন্দের জিনিস কিনতে তাঁরা ছেলেদের ওপর নির্ভর করেন, এটা মান্ধাতার আমলের ধারণা, আজকের দিনে বাতিল। সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে ওলা কর্তৃপক্ষ। তারা টুইটারে লিখেছে, ‘বিজ্ঞাপনটি যাঁদের অবমাননাকর মনে হয়েছে, তাঁদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। বিজ্ঞাপনটি সরিয়ে নেওয়া হচ্ছে।’
সূত্র: আজকাল
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













