মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মেয়েদের সাইকেল চালানো নিষিদ্ধ করলো ইহুদি ধর্মগুরু

পাঁচ বছরের বেশি বয়সী মেয়েদের সাইকেল চালানোকে ‘নির্লজ্জতা’ আখ্যায়িত করে তা নিষিদ্ধ করেছেন ইহুদি এক ধর্মগুরু। জেরুজালেমের প্বার্শবর্তী নাহলোয়াত শহরে এ নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি।

নাহলোয়াত শহরের আশাপাশে নিষেধাজ্ঞা জারির বার্তা পৌঁছে দিচ্ছে ইহুদিদের উপসনালয় সিনাগগের অনুসারিরা। নিষেধাজ্ঞায় ইহুদি ওই ধর্মগুরু বলেন, ‘অল্প বয়সী মেয়েদের বাইসাইকেল চালানো তাদের লজ্জাশীলতায় ক্ষতি ডেকে আনতে পারে। এছাড়া সাইকেলের আসনে মেয়েদের বসার কারণে পুরুষরা তাদের প্রতি প্রলুব্ধ হতে পারে।’

আদেশে বলা হয়, ‘আমরা মেয়েদের মা-বাবাকে অবহিত করছি যে তারা যেন তাদের পাঁচ কিংবা তার বেশি বয়সী মেয়েদের এ ধরনের অবৈধ কাজ থেকে দূরে রাখার নিষেধাজ্ঞার প্রতি আনুগত থাকে।’ যেই এলাকায় নিষেধাজ্ঞাটি জারি করা হয়েছে সেখানে মূলত ইহুদি ধর্মের হারেদি সম্প্রদায়ের বাস। তারা ধার্মিক ইহুদি সম্প্রদায় হিসেবে পরিচিত।

এর আগে গত বছরের ডিসেম্বরে ইসরায়েলের বিনে ব্র্যাক শহরের এক ইহুদি ধর্মগুরু নারীদের উচ্চশিক্ষা গ্রহণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন। এছাড়া ধর্মনিরপেক্ষ শিক্ষার বিরুদ্ধেও নিজের অবস্থান ব্যক্ত করেছিলেন তিনি। যেসব শিক্ষা প্রতিষ্ঠান ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রদান করে তারা সত্যিকারের বিপদ ডেকে আনছে বলে মন্তব্য করেছিলেন ওই ধর্মগুরু।

নিজেদের সম্প্রদায়ের মধ্যে ইন্টারনেট এবং স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে হারেদি সম্প্রদায়। স্মার্টফোন ব্যবহারকেও অন্যায্য বলে ঘোষণা করে সম্প্রদায়টির ধর্মগুরুরা। তবে এতে তারা খুব একটা সফল হতে পারেনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প