বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোদির গাড়িবহরে ফুলের টব ছুঁড়ে মারলেন এই নারী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গাড়িবহরে বিক্ষুব্ধ এক নারী ফুলের টব নিক্ষেপ করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ওই নারীকে আটক করেছে।

বুধবার মোদির গাড়িবহর নয়াদিল্লির বিজয় চক অতিক্রম করার সময় ওই নারী ফুলের টব ছুঁড়ে মারেন। সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।

ওই নারী মোদির কার্যালয়ে তার সঙ্গে দেখা করতে চাইছিলেন। কিন্তু নিরাপত্তাকর্মীরা তাকে বাধা দেন। এ নিয়ে মোদির গাড়িবহরের পাহারায় থাকা নিরাপত্তাকর্মীদের সঙ্গে ওই নারীর কথা কাটাকাটি হয়। এ সময় ক্ষুব্ধ নারী একটি ফুলের টব তুলে গাড়িবহর লক্ষ্য করে নিক্ষেপ করেন।

ফুলের টব ছুঁড়ে মারা এই নারী ভারতের কেন্দ্রীয় সরকারের তপ্তরে চাকরি করেন। পুলিশ তাকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পুলিশ তাকে পার্লামেন্টে স্ট্রিটে নিয়ে যায়। সেখানে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প