মোদীকে কাশ্মীরের ‘কসাই’ বললেন পাকিস্তানের নেতা


মোদীকে কাশ্মীরের ‘কসাই’ বললেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো। রবিবার পাকিস্তানে এক জনসভায় তিনি বলেন, ‘মোদী একজন চরমপন্থী। ওনার থেকে আর কোনও আশা নেই।’ কাশ্মীরের ‘হিংসাত্মক’ ঘটনা থেকে দৃষ্টি সরানোর জন্যই মোদী পাকিস্তানের বিরুদ্ধে আঙুল তুলছেন বলে উল্লেখ করেন ভুট্টো।
এদিনের জনসভায় কাশ্মীরের ‘অত্যাচার’-এর কথা ফুলিয়ে ফাঁপিয়ে বলেন বিলাওয়াল। বলেন, কাশ্মীরিরা কিভাবে স্বাধীনতার জন্য লড়াই করছে। এদিনের জনসভায় পাক সরকারের কাচে চারটি দাবি রেখেছেন তিনি। সেগুলি পূরণ না হলে আগামী ২৭ ডিসেম্বর ফের জনসভা করবেন তিনি। পিপিপি চেয়ারম্যানের প্রথম দাবি হল, জাতীয় নিরাপত্তা বিষয়ে একটি সংসদীয় কমিটি তৈরি করতে হবে। দ্বিতীয়ত, পানামা পেপারস সম্পর্কে বিবৃতি দিতে হবে। চিন-পাকিস্তান ইকনমিক করিডর তৈরি রয়েছে তাঁদের তৃতীয় দাবিতে। এছাড়া যত শীঘ্র সম্ভব একজন বিদেশমন্ত্রী নিয়োগ করার দাবি জানিয়েছে পিপিপি।
এদিনের জনসভার চিত্রটাকে ‘ট্রেলার’ বলে উল্লেখ করেছেন এই পাক নেতা। আগামিদিনে আরও বড় জনসভা হবে বলে বার্তা দিয়েছেন পাক সরকারকে। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নীতর সমালোচনা করে বিলাওয়াল ভুট্টো বলেন, এইসব নীতির জন্যই দুর্বল হয়ে পড়ছে পাকিস্তান।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













