সোমবার, অক্টোবর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মৌলিক চাহিদা পূরণে অভূতপূর্ব সাফল্য এনেছে সরকার: ধর্মমন্ত্রী

ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, গণমানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করা যেকোনো দেশের সরকারের প্রাথমিক দায়িত্ব। প্রতিটি ব্যক্তির মৌলিক চাহিদা নিশ্চিত করার লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। 

বর্তমানে মৌলিক চাহিদা নিশ্চিতের ক্ষেত্রে সরকার ব্যাপক সফলতা অর্জন করেছে। 
শুক্রবার (৩১ মে) জামালপুরের ইসলামপুরে পচাবহলা জামেদ আলী দাখিল মাদরাসা মাঠে সোনার তরী সমাজসেবা সংঘ আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন,অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান- এই পাঁচটি মৌলিক চাহিদা নিশ্চিতে বর্তমান সরকার ঈর্ষণীয় সফলতা দেখিয়েছে। কৃষি উৎপাদন ও গবেষণা, বস্ত্র উৎপাদন, আবাসন নিশ্চিতকরণ, শিক্ষার বিস্তার, চিকিৎসার উন্নয়ন সহ প্রতিটি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে স্বাস্থ্যখাতের উন্নয়ন ও চিকিৎসা বিজ্ঞানের গবেষণার সূচনা হয়েছিল। তিনি জনস্বাস্থ্য ও জনগণের পুষ্টি স্তর উন্নত করার অঙ্গীকারে স্বাস্থ্য সেবা উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করেছিলেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবার সরকার গঠন করেই দেশের সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। ফলে সাধারণ মানুষের হাতের নাগালেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে গেছে। এই কমিউনিটি ক্লিনিক গুলো থেকে বর্তমানে ৩২ ধরনের ওষুধ সরবরাহ করা হচ্ছে।

ধর্মমন্ত্রী আরো বলেন, বর্তমান সরকারের স্বাস্থ্যখাতের নানামুখী উন্নয়নের ফলে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার কমেছে। বাংলাদেশ এমডিজি’র অভীষ্ট অর্জনে লক্ষণীয় সাফল্য অর্জন করতে পেরেছে। মন্ত্রী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনের জন্য সোনার তরী সমাজসেবা সংঘকে ধন্যবাদ জানিয়ে অন্যান্য সামাজিক সংগঠনকে এরূপ মহতী উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান।

সোনার তরী সমাজসেবা সংঘের সভাপতি মোঃ মোরশেদুর রহমান খান মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সহকারি পুলিশ সুপার অভিজিৎ দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. আব্দুস ছালাম, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, সন্ধানী স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল ইসলাম রবিউল প্রমুখ বক্তব্য রাখেন। পরে ধর্মমন্ত্রী নিজের স্বাস্থ্য চেক-আপের মধ্য দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ