শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ম্যাসেজ টু কমিশনার (M2C) : রাস্তার অবৈধ দোকান সরানো হলো

মহানগরীর যে কোন নাগরিক পুলিশি সেবা সংক্রান্ত যে কোন তথ্য, অভিযোগ, মতামত +৮৮০১৩২০ ২০২০২০ অথবা +৮৮০১৩২০ ১০১০১০ নম্বরে টেক্সট ম্যাসেজে বা হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। কমিশনার মহোদয় ম্যাসেজটি পাওয়া মাত্রই কার্যকরী পদক্ষেপ গ্রহণপূর্বক প্রেরককে ফিরতি ম্যাসেজে অবহিত করেন।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার এর একটি অনন্য উদ্যোগ ‘ম্যাসেজ টু কমিশনার’ (M2C)। তিনি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরপরই দেশের প্রাণকেন্দ্র ঢাকার নাগরিকদের দ্রুত ও স্মার্ট পুলিশি সেবা প্রদানের অংশ হিসেবে ‘ম্যাসেজ টু কমিশনার (M2C)’ সার্ভিস চালু করেন।

গত শুক্রবার ‘ম্যাসেজ টু কমিশনার’ (M2C)-তে জনৈক ব্যক্তি ম্যাসেজ করেন, গুলশান-১ এর ১৪২ নম্বর রোডে অবৈধভাবে ফুটপাত দখল করে কয়েকটি চায়ের দোকান বসানো হয়েছে। তাতে করে এলাকায় বহিরাগত ও অপ্রাপ্তবয়স্কদের আড্ডা বেড়েছে এবং এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে।

ম্যাসেজটি পাওয়ার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উপ-পুলিশ কমিশনার ট্রাফিক-গুলশানকে জানানো হয়। একই সঙ্গে সচেতন নাগরিক হিসেবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করায় ধন্যবাদ জানানো হয় ম্যাসেজ প্রদানকারী ব্যক্তিকে।

পরদিন ট্রাফিক-গুলশান জোনের ফাঁড়ির পুলিশের সহায়তায় গুলশানের ১৪২ নম্বর রোডে অভিযান পরিচালনা করে ফুটপাত পরিস্কার করা হয়।

যথাযথ ব্যবস্থা গ্রহণ করায় ম্যাসেজ পাঠানো সেই ব্যক্তি আজ রোববার ডিএমপি কমিশনারকে ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সেই সাথে ডিএমপির প্রসংশা করে লিখেছেন, ‘পুলিশ জনগণের বন্ধু প্রমাণিত’।

এভাবেই ঢাকা মহানগরবাসীর জানমালের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও যে কোন সেবা প্রদানে টিম ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ