ময়মনসিংহে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ময়মনসিংহ : ময়মনসিংহ শহরের একটি ড্রেন থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ জুন) সকাল ৮ টার দিকে মাসকান্দা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তার বয়স হবে আনুমানিক ৪০ থেকে ৪২ বছর।
ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে কিংবা স্ট্রোক করে তিনি নিজেই ড্রেনে পড়ে গিয়ে মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তবে ময়নাতদন্তের পর বিষয়টি জানা যাবে বলে জানান ওসি।
এই সংক্রান্ত আরো সংবাদ


নান্দাইলে চাচাতো ভাইয়ের হাতে চাচাতো ভাই খুন
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বুধবার (১৯ জুন) সকালে ক্ষেতের আইল কাটাকেবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ওসি-এসপি’র বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি স্বাক্ষর
সরকারি দায়-দায়িত্ব ও কর্মকান্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথবিস্তারিত পড়ুন


ময়মনসিংহে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জনসচেতনামূলক সভা
ভূমি সংক্রান্ত সকল অনলাইন সেবার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “স্মার্টবিস্তারিত পড়ুন













