যশোরে আলোচনায় নির্বাচিত দুই নারী চেয়ারম্যান


যশোর সদর উপজেলায় প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দুই নারী নির্বাচিত হয়েছেন। তারা হলেন, নওয়াপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নাসরিন সুলতানা খুশি ও রামনগরে নাজনীন নাহার। এই দুই নারীকে নিয়ে এখন যশোরে চলছে ব্যাপক আলোচনা। এর আগে সদরে সরাসরি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে কোনো নারী প্রতিদ্বন্দ্বিতা করেননি।
সংশ্লিষ্ট রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, নওয়াপাড়া ইউনিয়নে নাসরিন সুলতানা খুশি ১৭ হাজার ৫৮৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপির আলতাব হোসেন। তিনি ভোট পেয়েছেন পাঁচ হাজার ৯২২।
রামনগর ইউনিয়নে নাজনীন নাহার ১১ হাজার ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাসুদুর রহমান পান পাঁচ হাজার ১৫৮ ভোট।
সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ায় তৃণমূল পর্যায়ে নারী নেতৃত্বে তারা ভূমিকা রাখতে পারবেন বলে আশা করছেন এলাকাবাসী। নির্বাচিত দুই চেয়ারম্যানও আশা করছেন, যোগ্য নেতৃত্বের মাধ্যমে নিজ নিজ ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তুলবেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













