বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যশোর সীমান্তে ফেন্সিডিল ও ভারতীয় নাগরিকসহ আটক

যশোরের সীমান্তবর্তী শার্শা উপজেলার শিকারপুর সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রাম থেকে শুক্রবার ভোরে স্থানীয় ইউপি সদস্য মফিজুল ইসলাম (৪২), ভারতীয় নাগরিক জাকির হোসেন মন্ডল (৪০) ও মজিবর রহমান (৩৬) কে ৩’শ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে বিজিবি সদস্যরা।

যশোর-২৬ বিজিবি’র কাশিপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সীমান্তের নারিকেলবাড়িয়া গ্রামে বাতেনের বাড়ির পাশে বাঁশবাগানে ফেন্সিডিল কেনাবেচা হচ্ছে। এ সময় সেখানে বিজিবি সদস্যরা অভিযান চালায়।

৭ নং টেংরালী ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মফিজুল ইসলাম, নারিকেল বাড়িয়া গ্রামের মজিবর রহমান ও ভারতীয় নাগরিক জাকির হোসেন মন্ডলকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক বাগানের পুঁতে রাখা ৩’শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল ও আটক মাদক ব্যবসায়ীদের মামলা দিয়ে শার্শা থানা হেফাজতে দেওয়া হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন

প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব

সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন

আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা

গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন

  • তৃতীয়বার আনারকে মনোনয়ন দিয়েছি জনপ্রিয়তা দেখে: কাদের
  • মাস্টারমাইন্ড শাহীনের অগাধ রহস্য
  • খুলনায় তিন কেন্দ্রে ব্যালট বই ছিনতাই, গণসিল, মহিলার কারাদণ্ড
  • ৪ হাজার কোটির খুলনা-মোংলা রেলপথ প্রস্তুত 
  • সাতক্ষীরা জেলায় আম সংগ্রহ উদ্বোধন
  • সুন্দরবনে আগুন নেভানোর কাজ শুরু  
  • টানা ৩ দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, হিট অ্যালার্ট জা‌রি
  • চুয়াডাঙ্গায় আগু‌নে পুড়ল কৃষকের ছাগল ও ভুট্টা
  • কোটি টাকার স্বর্ণসহ ইউপি মেম্বার গ্রেপ্তার
  • বেনাপোলের কিশোরী জোনাকির মরদেহ যশোরে উদ্ধার
  • শিশুর গলায় পিস্তল ঠেঁকিয়ে স্বর্ণালঙ্কার লুট
  • চুয়াডাঙ্গার সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক