যাত্রাবাড়ীতে বাসার সামনে যুবককে কুপিয়ে হত্যা


ঢাকার যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় পূর্ব শত্রুতার জেরে মো. ইকবাল (৪০) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইকবাল যাত্রাবাড়ীর বিবির বাগিচা ছাপরা মসজিদ এলাকার বাসিন্দা। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার উত্তর নারায়ণ পাশা গ্রামে। পেশায় তিনি একজন গাড়িচালক ছিলেন।
নিহতের স্ত্রী কুলসুম বলেন, “আমার স্বামী বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় এলাকার চিহ্নিত সন্ত্রাসী উজ্জলসহ কয়েকজন এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাকে মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আমরা গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসি, কিন্তু চিকিৎসক জানান যে তিনি আর বেঁচে নেই।”
তিনি আরও বলেন, “আমার স্বামীর সঙ্গে কার কী বিরোধ ছিল, তা আমি জানি না। তবে উজ্জল ও তার দল দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধে জড়িত ছিল।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।”
তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













