যানজটের কারণে রোগী মারা যাচ্ছে: হাজী সেলিম
যানজটের কারণে ঢাকা শহরের রাস্তায় অনেক রোগী মারা যাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিম। রবিবার সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন।
হাজী সেলিম বলেন, যানজট ঢাকা শহরের জন্য এমন একটি সমস্যা, যে সমস্যার কারণে উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে উত্তরে যাওয়া যায় না। এই যানজটের কারণে অ্যাম্বুলেন্সের মধ্যেই অনেক রোগী মারা যাচ্ছেন রাস্তায়।
তিনি বলেন, কয়েকদিন আগে আইনমন্ত্রী আনিসুল হক যানজটের কারণে গাড়ি ফেলে হেঁটে দাঁতের ডাক্তারের কাছে গেছেন এমন ঘটনাও ঘটেছে। যানজটে পড়ে অনেক সময় প্রচুর সময় হাতে নিয়ে বের হলেও (হাজী সেলিমের) সংসদে পৌঁছাতে দেরি হয়ে যায়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













