‘যারা ইফার খুতবা প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ’
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রণীত জুমার খুতবা যারা অনুসরণ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ কোরআন ও হাদিসের আলোকে কি?’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, দেশের অনেক মসজিদের ইমামরা ইসলামী ফাউন্ডেশনের খুতবা প্রত্যাখ্যান করেছে। যারা এটি প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরো বলেন, আমরা সকল মসজিদ মনিটরিং করছি। ইমামরা মসজিদে যা খুশি তাই বলতে পারে না। যারা খুতবা প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













