বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যারা ঘৃণা ছড়াচ্ছে, তাদের রাশ টেনে ধরুন, মোদিকে আমির

ফের মুখ খুললেন আমির খান। কিছুদিন আগেই অসহিষ্ণুতা বিতর্কে নিজের মতামত প্রকাশ করে শোরগোল ফেলে দিয়ে প্রবল সমালোচিত হয়েছিলেন। এবার তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে বললেন, ভারত ‘খুবই সহনশীল’। তবে একইসঙ্গে কিছু মানুষ ঘৃণা ছড়াচ্ছে বলে অভিমত জানিয়ে তাদের রাশ টেনে ধরতে আমির আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

তিনি বলেছেন, আমাদের দেশ খুবই সহিষ্ণু। কিন্তু এমন কিছু লোকজন আছে যারা বিদ্বেষ-ঘৃণা ছড়াচ্ছে। যারা এই বিরাট দেশের বিভাজন চায়, তারা কিন্তু সব ধর্মেই আছে। একমাত্র মোদীজীই তাদের ঠেকাতে পারেন। ঘটনা হল, তিনিই তো আমাদের প্রধানমন্ত্রী। তাঁর কাছেই আমাদের অভিযোগ জানাতে হবে।

আমিরের মুখে উঠে এসেছে দেশের বিচার ব্যবস্থার প্রসঙ্গও। তিনি বলেছেন, বিচার ব্যবস্থার ওপর মানুষ ভরসা করে। সুতরাং দ্রুত ন্যয়বিচার পাওয়া যাবে, এটা যেন সুনিশ্চিত করা হয়। নির্বাচিত জনপ্রতিনিধিদেরও অন্যায়ে বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত।

আমির এ প্রসঙ্গে বলেছেন, শেষ বিচারে আইন সবার জন্য সমান এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়। দুর্ভাগ্যের ব্যাপার, কিছু মানুষ আছে যারা নেতিবাচক ভাবনা, ঘৃণা ছড়ায়। আমি যদি ভুল না হয়ে থাকি, আমাদের প্রধানমন্ত্রীও এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কারণ উনি তো স্লোগান দিয়েছেন, সব কা সাথ, সব কা বিকাশ।

ভারতে অসহিষ্ণুতা বাড়ছে, এমনকী একান্ত আলোচনায় তাঁর স্ত্রী কিরণ রাও পর্যন্ত তাঁর কাছে উদ্বেগ প্রকাশ করে এ দেশ ছেড়ে চলে যাওয়া উচিত কিনা বলেও প্রশ্ন করেছেন, কিছুদিন আগে আমির এ কথা প্রকাশ্যে বলতেই তুমুল ঝড় ওঠে। আমিরের অবশ্য দাবি, আমি সাক্ষাত্কারে এটাই বলেছিলাম যে, একটা হতাশা, নিরাশা, অনিশ্চয়তার বাতাবরণ রয়েছে। নিরাপত্তাহীনতা বোধ ছড়িয়ে পড়ছে। কেননা অসহিষ্ণুতা বাড়ছে। কিন্তু তাঁকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে বলে দাবি করে আমির বলেছেন, আমি কখনই বলিনি, ভারত অসহনশীল। অসহিষ্ণুতা ক্রমবর্ধমান আর ভারত অসহিষ্ণু-দুটো এক জিনিস নয়।

প্রসঙ্গত, অসহিষ্ণুতা বিতর্কে নাম জড়িয়ে পড়ায় সম্প্রতি ইনক্রেডিবল ইন্ডিয়ার অতিথি দেব ভব অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসাডার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে আমিরকে। কিন্তু আমির বিষয়টি দেখছেন অন্যভাবে। তিনি এখনও ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডারের কাজ করে চলেছেন বলে জানিয়ে বলিউড তারকা বলেছেন, দেশ আমার কাছে মা। তা কখনো ব্র্যান্ড হতে পারে না। আমি কখনই আমার মা-কে ব্র্যান্ড ভাবতে পারি না। অনেকের কাছে দেশ ব্র্যান্ড হতে পারে, আমার কাছে নয়। সরকার আমায় পদে না-ও রাখতে পারে, কিন্তু আজ পর্যন্ত ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েই কাজ করছি আমি। গত ১০ বছর ধরে ওই পদে থেকে তিনি একটি পয়সাও নেননি, ভবিষ্যতেও নেবেন না বলে জানান আমির।

সূত্র: এবিপি আনন্দ

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত