সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যারা জঙ্গিদের মদদ দিচ্ছে তারা কখনও সফল হবে না: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশ না নিয়ে এখন যারা সন্ত্রাসী ও জঙ্গিদের মদদ দিচ্ছে তারা কখনও সফল হবে না। আজ শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে কোম্পানীগঞ্জে পূজা উদযাপন পরিষদের এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যারা পুরোহিত ও সেবায়েত হত্যা এবং উড়ো চিঠি দিয়ে সাম্প্রদায়িক সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে তারা বোকার স্বর্গে বাস করছে। এ দেশে সকল ধর্মাবলম্বীদের সাথে নিয়ে এ সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড প্রতিহত করতে হবে এবং সকল ধর্মাবলম্বীদের নিয়ে ইউনিয়ন পর্যায় থেকে জেলা পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করতে হবে।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে সন্ত্রাস একটি আন্তর্জাতিক সমস্যা, কিন্তু সন্ত্রাসীরা দেশি। এ ধরনের সমস্যা জাতির জীবনে আগেও এসেছে। বিশ্বের প্রায় উন্নত দেশেই এ ধরনের হামলা প্রতিনিয়ত ঘটছে। পাকিস্তান ও আফগানিস্তানে এ ধরনের ঘটনা অব্যাহত রয়েছে। শোলাকিয়া ও গুলশানের ঘটনা সুপরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এতে আমরা উদ্বিগ্ন নই, শংকিত।

হিন্দু সম্প্রদায়ের রথযাত্রা উৎসব সারা দেশে শান্তিপূর্ণ ভাবে পালিত হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আমাদের দেশে জঙ্গি হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করে সরকার হঠানোর চেষ্টা চলছে।

সেতুমন্ত্রী বলেন, বিভিন্ন ঘটনায় আমরা আঘাতপ্রাপ্ত হয়েছি, কিন্তু ভেঙ্গে পড়েনি। এক শ্রেণির সুযোগ সন্ধানীরা সংখ্যালঘুদের উড়ো চিঠি দিয়ে আতঙ্ক সৃষ্টি করে দেশ থেকে তাড়িয়ে দিয়ে তাদের বাড়ি-ঘর দখলের চেষ্টা করছে। এ দেশে সকল নাগরিকের অধিকার সমান রয়েছে। এদেশে উগ্র সাম্প্রদায়িকতার স্থান কখনো হবেনা।

পূজা উদযাপন পরিষদের সম্পাদক মিলন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জরিহুল ইসলাম, বসুরহাট পৌরসভার মেয়র আবুল কাদের মির্জাসহ এলাকার সংখ্যালঘু সম্প্রদায় ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানের সভাপতিত্বে পৌর অডিটোরিয়ামে এলাকাবাসীর সাথে একই বিষয়ে মতবিনিময় করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ