যুক্তরাজ্যে ট্রাম্পকে নিষিদ্ধ দেখতে চান করবিন


মুসলমানদের ওপর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাজ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন দেশটির বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন।
একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে’র উদ্দেশ্যে করবিন বলেছেন, ‘মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করার আগ পর্যন্ত তিনি যেন ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা না করেন’।
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে ওয়াশিংটনে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে স্বাক্ষাৎ করেন ট্রাম্প। বৈঠক শেষে ট্রাম্পের প্রশংসা করেন মে।
উল্লেখ্য, গত শুক্রবার এক নির্বাহী আদেশে ইরাক, ইরান, সোমালিয়া, সিরিয়া, লিবিয়া, ইয়েমেন ও সুদানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেন ট্রাম্প।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













