যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ফের সর্বোচ্চ সতর্কবার্তা
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের ফের সতর্ক করেছে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া। বাংলাদেশে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলে হামলার পর নিজ নিজ দেশের নাগরিকদের চলাচলের ক্ষেত্রে সতর্কবার্তা হালনাগাদ করেছে দেশ দুইটি।
আজ শনিবার দুপুরে দেশ দুইটি পৃথক পৃথক বার্তায় বাংলাদেশে অবস্থানরত তাদের নাগরিকদের উচ্চমাত্রার সতর্কতা গ্রহণ করতে বলেছে।
যুক্তরাজ্য সরকারের হালনাগাদ করা সতর্কবার্তায় বলা হয়, ঢাকায় শিয়াদের জমায়েতে বোমা হামলার ঘটনা ঘটেছে। যেকারণে সীমিতভাবে চলাচলের জন্য পূর্বে যে পরামর্শ দেয়া দেয়া হয়েছিল তা বজায় থাকবে। এখানে বড় মাপের সন্ত্রাসী কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে। পশ্চিমাদের ওপরও হামলার আশঙ্কা রয়েছে।
অন্যদিকে অস্ট্রেলিয়া সরকারের জারি করা সতর্কতায় বলা হয়, শিয়াদের ওপর হাতবোমা হামলায় একজন নিহত ও বহু আহত হয়েছে। অস্ট্রেলিয়া সরকার তার নাগরিকদের এই সময়ে শুধুমাত্র গাড়িতে করে চলাচলের পরামর্শ দিচ্ছে। একই সঙ্গে জনাকীর্ণ স্থানগুলো এড়িয়ে চলতে বলা হচ্ছে। সতর্কতার মাত্রায় কোনো পরিবর্তন নেই। বাংলাদেশে চলাচলের ক্ষেত্রে উচ্চমাত্রার সতর্কতা গ্রহণ করতে বলা হচ্ছে। এর আগে ইতালিয়ান নাগরিক তাবেলা সিজার ও জাপানী নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ সতর্কতা জারি করে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













