‘যুক্তরাজ্য কার্গোর নিষেধাজ্ঞা শিগগিরই তুলে নেবে’
যুক্তরাজ্য শিগগিরই কার্গো চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ‘আমি মনে করি, এটি সাময়িক। এ বিষয়ে দু’দেশের মধ্যে আলোচনা চলছে।’
সচিবালয়ে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, ‘তারা (যুক্তরাজ্য) বলছে, অনেক ভিজিটর যায় সেখানে। কিন্তু এখনতো সেভাবে যায় না। এ বিষয়ে আমাদের ব্যবসায়ীরা কোনো একটা ব্যবস্থা ঠিকই করে নেবেন। আমাদের বাণিজ্যের অবস্থা বেশ ভালো। তাই মনে করি, এ নিষেধাজ্ঞায় তেমন কোনো ক্ষতি হবে না।’
তিনি আরও বলেন, ‘কার্গো প্লেন চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে আমাদের (বাণিজ্য মন্ত্রণালয়) কিছু করার নেই। আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সে দেশের সংশ্লিষ্টরা এ বিষয়টি তাড়াতাড়ি সমাধান করলে আমরা সুবিধা পাব।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













